Online Earning Blogger By Zakir Hossain পবিত্র শবে মেরাজের ফযিলত ও এই রাতের আমল:- ____________________________________________ পবিত্র শবে মেরাজ আগামীকাল ২৪শে এপ্রিল রোজ সোমবার পালিত হবে। এই মেরাজের প্রতি সকল মুসলিমের বিশ্বাস আছে। কিছু দুর্বলমনা ঈমানদার ও অমুসলিমের কাছে এটা রহস্য হয়ে তাদের মনকে অনেক সময় তোলপাড় করে তোলে। তবে খাঁটি ঈমানদার বিশ্বাসীদের দৃষ্টিতে অবশ্য এটা অত্যন্ত সহজ ছিলো। কেননা তারা বিশ্বাস করে যে, হযরত সা. জীবনে মিথ্যা বলেননি। ‘আল-আমিন’ তথা ‘মহাসত্যবাদী’ ছিলো তার উপাধি। তাছাড়া সব কথাই যেখানে তাঁর সত্য বলে প্রমাণিত, সেখানে মেরাজের ঘটনা অসত্য হবে কেন? মুহাদ্দিসীনগণ বলেছেন—দুনিয়ার রাজা-বাদশাহদের আগমনে যেমন জনতা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, তার সম্মানে সব যানবাহন, মানুষের কর্মকাণ্ড বন্ধ থাকে— তেমনিভাবে মহানবী (স)-এর আগমনে তামাম ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ ছিল। এখানে স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে, মেরাজের এমন মর্যাদাপূর্ণ সফরে দুনিয়ার সময়ের গতিকে থামানো হলো কেন? তাফসীরবিদরা এর যৌক্তিক জবাব দিয়েছেন এভাবে— যদি দুনিয়ার সময়কে চালু র...