অবশেষে পেপাল বাংলাদেশে- বিস্তারিত দেখুন
Online Earning Blogger By Zakir Hossain ( তথ্যটি সংগ্রহীত বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে। জানানোর জন্যই শেয়ার করা হয়েছে । আপনি ও আপনার ফ্রীল্যান্সার বন্ধুর সাথে শেয়ার করুন।) আউটসোর্সিং খাতের জনপ্রিয় অনলাইন মার্চেন্ট পেইপ্যাল সেবা বাংলাদেশে চালু করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে খুব শিগগিরই বাংলাদেশে বহুপ্রতীক্ষিত এই সেবা শুরু হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং প্রধান তথ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন। পেইপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান, যারা ইন্টারনেটের মাধ্যমে অর্থের স্থানান্তর বা হাতবদল করতে সহায়তা দিয়ে থাকে। অনলাইনে অর্থ স্থানান্তরের এই পদ্ধতি চেক বা মানি অর্ডারের মত গতানুগতিক অর্থ লেনদেন পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মোফাজ্জল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেইপ্যাল সেবা চালু সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র আজ বিকালে আমাদের এমডির কাছে এসেছে।” আগেই পেইপ্যালের সঙ্গে তাদের সেবা বাংলাদেশে চালু বিষয়ে সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি হয় বলে জানান তিনি। মোফাজ্জল বলেন, “দীর্...